স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১২৬৯ জনে পৌঁছেছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে আরও ৭৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।