দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশজুড়ে হামে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৫ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনে।