দেশে চলমান গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে সরকার সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ভিটোল এশিয়া থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি এমএমবিটিইউ (MMBtu) ২২.৩৫ ডলার মূল্যে এই এলএনজি কেনা হবে।
আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই এলএনজি সরবরাহ পাওয়ার কথা রয়েছে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালটি বিকল হয়ে পড়ায় দেশে যে গ্যাস ঘাটতি দেখা দিয়েছে, তা মোকাবিলায় এই আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।