এক দশক আগে গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা আয়কর দাবি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই দাবির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৭ সালে হাইকোর্টে দুটি রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে হাইকোর্ট রিট দুটি খারিজ করে দেয়। তবে জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলে, হাইকোর্ট আগের সেই রায় প্রত্যাহার করে নেয়।
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা: এখন পর্যন্ত যা জানা গেছে
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর দাবির মামলা নিয়ে আইনি প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো।
উৎস: BBC News বাংলা