গোপালগঞ্জে ভাঙচুরের ঘটনায় জড়িত যুবক সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরার সময় আটক

গোপালগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত এক যুবককে ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে সাতক্ষীরা সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।

গোপালগঞ্জে ভাঙচুরের ঘটনায় জড়িত যুবক সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরার সময় আটক

গোপালগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটক ওই যুবকের নাম প্রান্ত। তিনি গত বৃহস্পতিবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং একটি গ্রামে অবস্থান করছিলেন। পরবর্তীতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে।

উৎস: TBS Bangladesh
#সাতক্ষীরা#বিজিবি#গোপালগঞ্জ#আটক#অপরাধ