সোমবার নতুন করে কোনো বিক্ষোভ বা সহিংসতার খবর পাওয়া না গেলেও গোপালগঞ্জ জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে আতঙ্ক থাকায় সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যের উপস্থিতি বাড়ানো হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।