গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় অর্থায়নের অভিযোগে ৯৭ জন ব্যক্তি এবং ৪টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জব্দকৃত হিসাবের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী। এছাড়া গোপালগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতারাও এই তালিকায় রয়েছেন।