গোপালগঞ্জে বিজিবি সদস্যদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীর সকল প্রয়োজনীয় সামগ্রী নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে। এ ধরনের অভিযোগকে তারা মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে।