গণমাধ্যম দমনে ৩৩ জনের তালিকায় ট্রাম্প, আদানি গ্রুপ ও মাস্ক

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ৩৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে, যারা গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

গণমাধ্যম দমনে ৩৩ জনের তালিকায় ট্রাম্প, আদানি গ্রুপ ও মাস্ক

গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ৩৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে, যাদের তারা 'গণমাধ্যম স্বাধীনতার শিকারি' হিসেবে অভিহিত করেছে। এই তালিকায় ডোনাল্ড ট্রাম্প, আদানি গ্রুপ এবং ইলন মাস্কের নাম রয়েছে।

সংস্থাটির মতে, স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন, আইনি হয়রানি, আর্থিক চাপ এবং অনলাইন আক্রমণের মতো কৌশল ব্যবহার করা হচ্ছে। তবে আরএসএফ-এর এই তালিকায় বাংলাদেশের নাম নেই।

#গণমাধ্যম#আরএসএফ#ডোনাল্ড ট্রাম্প#আদানি গ্রুপ#ইলন মাস্ক