গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে টানা ১৬ বছরের মতো বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড। উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রে দেশটির ধারাবাহিক সাফল্য এই সূচকে প্রতিফলিত হয়েছে।
বিশ্বের ১৩৯টি অর্থনীতির ওপর ভিত্তি করে এই সূচকটি তৈরি করা হয়েছে। এতে উদ্ভাবনী ইনপুট, আউটপুট এবং ইকোসিস্টেম কানেক্টিভিটির মতো বিভিন্ন মানদণ্ড ব্যবহার করা হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ড তার উদ্ভাবনী সক্ষমতা বজায় রেখে এই তালিকায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।