ঠিকাদাররা তাদের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো উপহার দিলে তা ঘুষ হিসেবে গণ্য হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের ফলে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বিভিন্ন বিশ্লেষক।