বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকরা আবারও আন্দোলনে নেমেছেন। আজ সকাল ৭টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের নতুন করে বিক্ষোভের জেরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উৎস: TBS Bangladesh