গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে প্রায় দেড় বছর আগে চুরি হওয়া দুটি 'রিং-টেইলড' বা ডোরাকাটা লেজের লেমুর ভারতে পাচার হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিষয়টি নিশ্চিত করেছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পাচার হওয়া বিপন্ন প্রজাতির এই লেমুরগুলো হাতবদল হয়ে বর্তমানে ভারতের গুজরাতের একটি বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রয়েছে।