গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো এক হামলায় হামাসের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। হামাস কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটির ভাষ্যমতে, নিহত ওই কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন, যা পরবর্তীতে গাজা যুদ্ধের সূত্রপাত ঘটায়।
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি।