বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ফ্যামিলি ও ফার্মার্স কার্ড চালুর মাধ্যমে চলতি বছর দারিদ্র্যের হার ৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে অতীতে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলেন। রিজভী উল্লেখ করেন, বিএনপিকে অতীতে একটি উগ্রবাদী রাজনৈতিক শক্তি হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। এছাড়া দলটি ক্ষমতায় গেলে অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হবে বলেও অভিযোগ তোলা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।