ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

লেবার পার্টির আস্থা হারিয়ে ২০ জুলাই দায়িত্ব ছাড়তে যাওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

লেবার পার্টির আস্থা হারিয়ে আগামী ২০ জুলাই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। ইউক্রেন যুদ্ধের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। বিশেষ করে ইউক্রেনকে সহায়তার লক্ষ্যে 'কোয়ালিশন অব দ্য উইলিং' নামক জোট গঠনে তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এই অবদানের স্বীকৃতিস্বরূপ স্টারমারকে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

#ব্রিটেন#ফ্রান্স#স্টারমার#ম্যাক্রোঁ#ইউক্রেন যুদ্ধ