ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ শনিবার দাঙ্গায় রূপ নিয়েছে। বিভিন্ন শহরে সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি টাউন হল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন দোকানপাট লুটপাটের শিকার হয়েছে। এছাড়া বিভিন্ন ভবনে গ্রাফিতি এঁকে ভাঙচুর চালানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ অস্থিরতার ঘটনা। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সে ভয়াবহ দাঙ্গা: শান্ত থাকার আহ্বান ম্যাক্রোঁর
ফ্রান্সে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ দাঙ্গার পর পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।