ফ্রান্সে স্কুল সংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০০

স্কুলের বেহাল দশা ও শিক্ষক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে যোগ দিয়েছেন ট্রেড ইউনিয়ন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরা।

ফ্রান্সে স্কুল সংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০০

ফ্রান্সে স্কুলের নাজুক অবকাঠামো এবং শিক্ষক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। এই আন্দোলনে পরবর্তীতে ট্রেড ইউনিয়ন সদস্য এবং 'ইয়েলো ভেস্ট' আন্দোলনের কর্মীরাও সংহতি প্রকাশ করেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এখন পর্যন্ত প্রায় ১,২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

#ফ্রান্স#বিক্ষোভ#সহিংসতা#শিক্ষা#আন্তর্জাতিক