ফ্রান্সে নতুন করে গণবিক্ষোভ ও সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সে পেনশন সংস্কারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে ব্যাপক জনসমাগম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

ফ্রান্সে নতুন করে গণবিক্ষোভ ও সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, এই সংখ্যা ৮ লাখের কাছাকাছি। গত সপ্তাহের বিশৃঙ্খলা এড়াতে সরকার দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছিল। এই বিক্ষোভের জেরে প্রায় ১ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

#ফ্রান্স#গণবিক্ষোভ#সংঘর্ষ#পেনশন সংস্কার#আন্তর্জাতিক সংবাদ