শিক্ষক সংকট এবং জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে গত মাসে প্যারিস অঞ্চলে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সহিংস রূপ নেয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুলিশ শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে প্রায় ৪০০টি স্কুল বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় ৪০০ স্কুল বন্ধ
শিক্ষক সংকট ও জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠায় ফ্রান্সে প্রায় ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।