সাংবিধানিক অনুমোদনের মধ্য দিয়ে ফ্রান্সে স্বেচ্ছামৃত্যু বা অ্যাসিস্টেড ডাইং আইন কার্যকর করা হয়েছে। এর ফলে নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড এবং কানাডার মতো দেশগুলোর তালিকায় যুক্ত হলো ফ্রান্স। এর আগে ফরাসি আইনে কেবল প্যাসিভ ইউথেনেশিয়া বা কৃত্রিম জীবন রক্ষাকারী ব্যবস্থা বন্ধ করা এবং মুমূর্ষু রোগীদের গভীর ঘুমের ওষুধ দেওয়ার অনুমতি ছিল।
ফ্রান্সে আইনগত অনুমোদন পেল স্বেচ্ছামৃত্যু
সাংবিধানিক অনুমোদনের পর ফ্রান্সে স্বেচ্ছামৃত্যু সংক্রান্ত আইন কার্যকর করা হয়েছে।