ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

স্পেন ও ফ্রান্সে দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় স্পেনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে হাজার হাজার মানুষকে।

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

স্পেনে দাবানলের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা। দাবানলের কারণে প্রায় ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে অথবা ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ২৫ হাজার মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের জিরন্দ এবং লঁদ অঞ্চলেও দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

#দাবানল#স্পেন#ফ্রান্স#জরুরি অবস্থা#আন্তর্জাতিক সংবাদ