ফ্লাইদুবাইয়ের এক কো-পাইলটের সংশ্লিষ্টতা নিয়ে অস্ট্রেলিয়া তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে ওই কো-পাইলটের পরিচয় নিশ্চিত করার জন্য সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
রয়টার্স স্বতন্ত্রভাবে আল-হাম্মামি নামের ওই ব্যক্তির মন্তব্য নিতে পারেনি। এছাড়া ওমানের কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফ্লাইদুবাই জানিয়েছে, এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত চলছে।