পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
আসিফ আলী জারদারি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।