ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে বুধবার রাতে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৫৪ জন যাত্রী ও ক্রু এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল জানিয়েছে, এ ঘটনায় ৪৩ জন যাত্রী ও ক্রু সদস্য প্রাণে বেঁচে ফিরেছেন।
ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৩৫
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৪ জন।