চলতি বছরের ডিসেম্বরে ভারত-বাংলাদেশ ফারাক্কা পানি বণ্টন চুক্তির ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে বাংলাদেশ সরকার নতুন করে এই চুক্তি নবায়নের উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, চুক্তির নবায়ন প্রক্রিয়ায় বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা বা আগের চেয়ে বেশি পানি পাওয়ার দাবি উত্থাপন করবে। টিবিএস বাংলাদেশের তথ্য অনুযায়ী, বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হবে।