এশিয়ায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরে তেল মজুদ করবে সৌদি আরব

এশিয়ার বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সিঙ্গাপুরের ভূগর্ভস্থ গুদামে তেল মজুদ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

এশিয়ায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরে তেল মজুদ করবে সৌদি আরব

এশিয়ার দেশগুলোতে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সৌদি আরব সিঙ্গাপুরে তেল মজুদ করার উদ্যোগ নিয়েছে। সিঙ্গাপুরের জুরং আইল্যান্ডে অবস্থিত ভূগর্ভস্থ পাথুরে গুদামগুলোতে এই তেল সংরক্ষণ করা হবে। মাটি থেকে ১৫০ মিটার (৪৯২ ফুট) গভীরে অবস্থিত এই গুদামগুলোর ধারণক্ষমতা প্রায় ১.৪৭ মিলিয়ন ঘনমিটার বা প্রায় ৯ মিলিয়ন ব্যারেল। এখানে অপরিশোধিত তেল এবং কনডেনসেটের মতো তরল হাইড্রোকার্বন মজুদ রাখা সম্ভব হবে।

#সৌদি আরব#সিঙ্গাপুর#জ্বালানি তেল#অর্থনীতি#আন্তর্জাতিক বাণিজ্য