এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ চীনের বিপক্ষে মাঠে নামবে।
অন্যান্য ম্যাচের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ভারত স্বাগতিক জাপানের মুখোমুখি হবে। এছাড়া শ্রীলঙ্কা মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তান থাইল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই শুরু করবে।