এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর খাতা চ্যালেঞ্জ করে কয়েক লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। এই বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা।
শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার খাতা পুনঃনিরীক্ষার পরিবর্তে পুনর্মূল্যায়ন করা হবে। এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে, পুনর্মূল্যায়নের পর প্রাপ্ত নম্বর বাড়ার পাশাপাশি কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। আবেদনগুলো নিষ্পত্তি করতে কত সময় লাগতে পারে, তা নিয়েও চলছে জল্পনা।