১০ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদকৃত 'সামারি অব নটরিয়াস ক্রিমিনালস, এক্সটর্শনিস্টস অ্যান্ড মাগার্স বাই ব্যাটালিয়ন' শীর্ষক একটি নথিতে এই তথ্য উঠে এসেছে। এসআরবি-এর ১৫টি ব্যাটালিয়নের ওপর ভিত্তি করে এই তালিকাটি তৈরি করা হয়েছে। নথির তথ্য অনুযায়ী, চাঁদাবাজির ঘটনায় নারায়ণগঞ্জ এবং ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর এলাকা শীর্ষে রয়েছে।
এসআরবি অপরাধ তালিকা: চাঁদাবাজিতে শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইয়ে মোহাম্মদপুর
এসআরবি-এর ১৫টি ব্যাটালিয়নের তথ্যের ভিত্তিতে তৈরি করা অপরাধীদের তালিকায় চাঁদাবাজ ও ছিনতাইকারীদের এই চিত্র উঠে এসেছে।
উৎস: TBS Bangladesh