ইসরায়েল ও তুরস্কের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। কুর্দিদের প্রতি আচরণ এবং হামাসকে অর্থায়নের অভিযোগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে, নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের কাছে আবেদন করার কথা জানিয়েছিলেন এরদোয়ান। সেই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বৃদ্ধি পেয়েছে।