এনসিটি পরিচালনার জন্য আন্তর্জাতিক অপারেটরকে ১৫ বছরের নীতিগত অনুমোদন

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

এনসিটি পরিচালনার জন্য আন্তর্জাতিক অপারেটরকে ১৫ বছরের নীতিগত অনুমোদন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আধুনিকায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পিপিপি কর্তৃপক্ষের প্রকল্প প্রোফাইল অনুযায়ী, দুবাই সরকারের মনোনীত দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে সরকারি পর্যায়ে (জিটুজি) এই কনসেশন বা পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই চুক্তির মেয়াদ হবে ১৫ বছর।

উৎস: TBS Bangladesh
#চট্টগ্রাম বন্দর#এনসিটি#ডিপি ওয়ার্ল্ড#অর্থনীতি#বাংলাদেশ