এনার্জি ড্রিংক নিয়ে কঠোর অবস্থানে ভারত, আপত্তি পেপসি ও রেড বুলের

এনার্জি ড্রিংক সংক্রান্ত বিভ্রান্তিকর দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।

এনার্জি ড্রিংক নিয়ে কঠোর অবস্থানে ভারত, আপত্তি পেপসি ও রেড বুলের

ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এনার্জি ড্রিংক প্রস্তুতকারী কোম্পানিগুলোকে নোটিশ পাঠানো হয়েছে। সংস্থাটির মতে, এ ধরনের পানীয়ের জন্য ভারতে কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। এছাড়া পানীয়গুলো 'শরীর ও মন চাঙ্গা করে' বা 'শারীরিক দুর্বলতা দূর করে'—এমন দাবিগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। জুলাই মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই পদক্ষেপের বিরুদ্ধে পেপসি, রেড বুল এবং মনস্টারের মতো কোম্পানিগুলো আপত্তি জানিয়েছে।

#ভারত#এনার্জি ড্রিংক#খাদ্য নিরাপত্তা#পেপসি#রেড বুল