বিবিসি বাংলা জানিয়েছে, আমেরিকার পর এবার বাংলাদেশের এলএনজি বাণিজ্যে প্রবেশের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এছাড়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় সরকারের উচ্চপর্যায়ের পৃথক কমিটি গঠন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
একই সঙ্গে সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সরকারি উদ্যোগের বিষয়টিও সংবাদপত্রের শিরোনামে এসেছে। এই সিদ্ধান্তের কারণে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।