এলডিসি উত্তরণের পর শক্তিশালী আইপিআর কাঠামোর আহ্বান ডিসিসিআই-এর

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষার ওপর জোর দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

এলডিসি উত্তরণের পর শক্তিশালী আইপিআর কাঠামোর আহ্বান ডিসিসিআই-এর

স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিসিসিআই সভাপতি উৎপাদন পরিমাণের ওপর নির্ভরতা কমিয়ে উদ্ভাবন, ব্র্যান্ডিং, প্রযুক্তি হস্তান্তর এবং পণ্যের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি মনে করেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।

#ডিসিসিআই#এলডিসি#মেধাস্বত্ব#অর্থনীতি#বাংলাদেশ