এইচএসবিসির তথ্য অনুযায়ী, শিপিং বা জাহাজ চলাচলে বিঘ্ন, বিভিন্ন দেশের সংরক্ষণশীল বাণিজ্য নীতি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির পরিবর্তন বাংলাদেশের রপ্তানি খাতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এলডিসি থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের জন্য এই পরিস্থিতি মোকাবিলায় অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বজায় রাখা এবং সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে।
এলডিসি উত্তরণের আগে বৈশ্বিক বাণিজ্যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ: এইচএসবিসি
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বৈশ্বিক বাণিজ্যে নতুন চ্যালেঞ্জের পূর্বাভাস দিয়েছে এইচএসবিসি।
উৎস: TBS Bangladesh