স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি কৌশলগত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার ওপর গুরুত্ব দিচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি, ১৯ সদস্যের আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বমূলক জোট 'রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ' (আরসিইপি)-এ যোগদানের জন্যও প্রচেষ্টা চালাচ্ছে ঢাকা।