একরামুল হত্যা মামলা: সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ, শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ

একরামুল হক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে শেখ হাসিনাসহ পলাতক সাতজনকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

একরামুল হত্যা মামলা: সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ, শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ

একরামুল হক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার পলাতক সাতজন আসামিকে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২) এই আদেশ প্রদান করেন।

উৎস: TBS Bangladesh
#একরামুল হত্যা#আবদুর রহমান বদি#শেখ হাসিনা#আইসিটি#আদালত