বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাস শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা ৫,০৭৭টি বৃদ্ধি পেয়েছে। এর ফলে এসব অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ৮.৭৫ লাখ কোটি টাকা। এর আগে মার্চ মাস শেষে এই আমানতের পরিমাণ ছিল ৮.৫৯ লাখ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে এসব অ্যাকাউন্টে জমার পরিমাণ ১৬ হাজার কোটি টাকা বেড়েছে।
এক কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৫,০৭৭টি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাস শেষে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা ও জমার পরিমাণ উভয়ই বৃদ্ধি পেয়েছে।