এক বছর বিরতির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাপানের নারিটা বিমানবন্দরে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে। বাংলাদেশ সরকারের প্রত্যাশা, এই সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এছাড়া এই উদ্যোগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
এক বছর বিরতির পর জাপানের নারিটায় বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর জাপানের নারিটা বিমানবন্দরে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
উৎস: TBS Bangladesh