এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়াটি ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো।