যুক্তরাষ্ট্রের এক দূত জানিয়েছেন, ইরানকে লক্ষ্য করে এই সপ্তাহান্তেই সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। তিনি উল্লেখ করেন যে, গত কয়েক মাস ধরে এ বিষয়ে আলোচনা চললেও কোনো সমাধান আসেনি।
ওই দূত সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং উপসাগরীয় অঞ্চলে ইরান যদি হুমকি অব্যাহত রাখে, তবে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে।