হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে ডোনাল্ড ট্রাম্পকে একটি পাওয়ার রিং থেকে সবুজ আলো নির্গত করতে দেখা যায়, যাকে 'গ্রিন ল্যান্টার্নের আলো' হিসেবে অভিহিত করা হয়েছে।
এআই ভিডিওতে 'গ্রিন ল্যান্টার্ন' রূপে ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউসের শেয়ার করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-জেনারেটেড ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে গ্রিন ল্যান্টার্নের আলো ছড়াতে দেখা গেছে।