প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানি প্রতিষ্ঠান মারুবেনির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার উৎপাদন এবং জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) দ্বিতীয় একটি প্ল্যান্ট স্থাপনের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।
এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো প্ল্যান্টে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানি প্রতিষ্ঠান মারুবেনির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সার কারখানায় বিনিয়োগের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।
উৎস: TBS Bangladesh