এআই চিপের দাম ১৫ শতাংশের বেশি বাড়াচ্ছে এনভিডিয়া

আগামী বছরের শুরুতে সরবরাহ করা এনভিডিয়ার বিভিন্ন সিস্টেমে ১৫ শতাংশের বেশি মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে।

এআই চিপের দাম ১৫ শতাংশের বেশি বাড়াচ্ছে এনভিডিয়া

ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংশ্লিষ্ট চিপের দাম ১৫ শতাংশের বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের শুরুতে যেসব সিস্টেম সরবরাহ করা হবে, সেগুলোর ক্ষেত্রে এই নতুন মূল্য কার্যকর হবে।

প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ চিপ 'ভেরা রুবিন' (Vera Rubin) এবং 'গ্রেস ব্ল্যাকওয়েল' (Grace Blackwell) যুক্ত সিস্টেমগুলো এই মূল্যবৃদ্ধির আওতাভুক্ত থাকবে।

#এনভিডিয়া#প্রযুক্তি#এআই#চিপ#মূল্যবৃদ্ধি