দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের পাল্টা প্রশ্ন তোলার বিষয়টিকে 'বার্তাবাহককে আক্রমণ' বা 'শুট দ্য মেসেঞ্জার' চর্চা হিসেবে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
TBS Bangladesh · 25 আগস্ট 2026, 6:45 PM · 2 বার পড়া
দ্বৈত নাগরিকত্বের বিষয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের পাল্টা প্রশ্ন তোলার ঘটনাকে 'বার্তাবাহককে আক্রমণ' বা 'শুট দ্য মেসেঞ্জার' চর্চা হিসেবে আখ্যায়িত করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের উচিত প্রতিমন্ত্রীর নাগরিকত্বের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করা এবং তার নিয়োগের সাংবিধানিক বৈধতা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া।