দুর্যোগের পূর্বাভাস থাকলেও মাঠ পর্যায়ে কার্যকর প্রস্তুতির অভাব

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থাকা সত্ত্বেও দুর্যোগ মোকাবিলায় মাঠ পর্যায়ে কার্যকর প্রস্তুতির অভাব ছিল বলে আজকের সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে।

দুর্যোগের পূর্বাভাস থাকলেও মাঠ পর্যায়ে কার্যকর প্রস্তুতির অভাব

সোমবার বিকেল পর্যন্ত দেশের সাতটি জেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে মোট ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগের পূর্বাভাস আগে থেকেই থাকলেও মাঠ পর্যায়ে তা মোকাবিলায় কার্যকর কোনো প্রস্তুতি ছিল না। এছাড়া ঢাকার ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলেও সংবাদে উল্লেখ করা হয়েছে।

#দুর্যোগ#বন্যা#আবহাওয়া#বাংলাদেশ#সংবাদপত্র