সরকারি দপ্তরে চলমান দুর্নীতি ও ঘুষের লেনদেনের তথ্য জনসমক্ষে তুলে ধরতে দুই তরুণ 'ঘুষসাইট' নামে একটি ওয়েবসাইট চালু করেছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা বেনামে দুর্নীতির অভিযোগ জানাতে পারেন।
ওয়েবসাইটটিতে প্রকাশিত তথ্যগুলোকে কোনো অপরাধের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। বরং এটি একটি 'সচেতনতামূলক খতিয়ান' হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে। প্ল্যাটফর্মটি কোনো সরকারি অভিযোগ কর্তৃপক্ষ নয়, বরং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে।