দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন ২ হাজার ৪৫৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫৪৯টি পিকআপ টহল, ৪৪৭টি মোটরসাইকেল টহল এবং ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।