দুর্গাপূজা এবং সরকারি ও সাপ্তাহিক ছুটির কারণে সোনামসজিদ স্থলবন্দরে সাত দিন বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ও ভারতের সরকারি ছুটির পাশাপাশি ভারতের মহাদিপুর ল্যান্ড পোর্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের দুর্গাপূজার ছুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।